জাতীয় বেতন স্কেলের সাথে সমন্বয় রেখে নৌযান শ্রমিকদের নি¤œতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, নৌ-পথে চাঁদাবাজী, ডাকাতি বন্ধ, কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা প্রদান ও পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তৈল সরবরাহের পরিকল্পনা বাতিলসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌ-শ্রমিক ফেডারেশনের ডাকে দেশব্যাপী লাগাতার কর্মবিরতির প্রতি একাত্মতা প্রকাশ করে অবিলম্বে নৌ-শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখা। শনিবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্টিত সভা থেকে এই আহবান জানানো হয়। ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, রিকশা শ্রমিক সংঘের জেলা সভাপতি সোহেল আহমেদ, চা-শ্রমিক সংঘের সন্যাসী নাইড়–, স’মিল শ্রমিক সংঘের সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের দপ্তর সম্পাদক তারেশ বিশ্বাস সুমন, সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, প্রচার সম্পাদক শাহিন মিয়া, সদস্য শাহজাহান আলী, মাহমুদুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন সরকার ইতোমধ্যে সরকারি কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, এমপি ও বিচারপতিদের বেতন-ভাতাও প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছেন। তাই নৌযান শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের মজুরি বৃদ্ধি করা একাস্ত জরুরী। সভায় মহান মে দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, মহান মে দিবস উপলক্ষে ১ মে সর্বস্তরের শ্রমিকদের স্ববেতনে ছুটি প্রদান, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, পরিচয় পত্র, নিয়োগপত্র প্রদানসহ শ্রম আইন কার্যকর, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল, রেলের ভাড়া বৃদ্ধি ও বাসাবাড়ি গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, চা-শ্রমিক দৈনিক ৪০০ টাকা মজুরি প্রদান, সমকাজে সমমজুরি, স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম কার্যকর, হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারী খুনী আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
- মধ্যরাত থেকে কার্যকর অকটেন-পেট্রলের দাম কমেছে ১০ টাকা, ডিজেল-কেরোসিনে ৩ টাকা
- ‘রমজানে বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা’


