দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সোনালী চেলা নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের দায়ে ৯ নৌকা জব্দ করা হয়েছে। এসময় ২ নৌকার মালিককে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা নরসিংপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করার সময় দুই নৌকার মালিককে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন নছরনগর গ্রামের আলাউদ্দিনের
পুত্র গিয়াস উদ্দিন (৩৮), মন্তাজনগর গ্রামের হোসেন আলীর পুত্র ফজর আলী (৫৫)। এ সময় বালু-পাথর ভর্তি ৯ টি নৌকা আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, সুনালী চেলা নদীতে অবৈধ ভাবে একটি পক্ষ বালু-পাথর উত্তোলন করে আসছিল। খবর পেয়ে আমরা ৯টি নৌকা ও দুইজন মালিককে আটক করেছি।


