স্টাফ রিপোর্টার
জেলা কালচারাল ফোরামের উদ্যোগে সংগীত শিল্পী অলক বাপ্পাকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী অলক বাপ্পার সংগীত জগতে পদার্পন বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ, সিনিয়র আইনজীবী কবি রবিউল লেইস রোকেস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি রুনা লেইস।


