কলেজ ছাত্র ইউনিয়নের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার
ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের ২৪তম সম্মেলন পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজ সংসদের সভাপতি সুকান্ত দত্তের সভাপতিত্বে ও সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি তরেক চৌধুরী, কলেজ সংসদের সাবেক সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক মলয় চন্দ্র কর।
এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্র ইউনিয়নের   সহ সভাপতি পুলক তালুকদার, সহ সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিমাই সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক নাজনীন আনসারী, সমাজকল্যাণ সম্পাদক তাহেরা আক্তার, কলেজ ছাত্র ইউনিয়ন নেতা মনির হোসেন, সম্পা দাস, রোপেশ দাস, নিরঞ্জন, পাপ্পু সরকার, সজিব পাল প্রমুখ।