অলিম্পিকের প্রথম দিনেই দুর্ঘটনা

সু.খবর ডেস্ক
দৌড় শুরুর আগে আত্মবিশ্বাসটা স্পস্ট ফুটে উঠছিল চোখমুখ দিয়ে। শুরুটাও করেছিলেন চমৎকার তবে শেষটা হলো বিষাদময়।
কেবল অলিম্পিকই নয় হয়তো ক্রীড়া জীবনই শেষ হয়ে গেল ফরাসি জিমন্যাস্ট সমির আইতের।
চার বছর ধরে কঠোর পরিশ্রম, অধ্যবসায় করেছেন যে ইভেন্টের জন্য মাত্র কয়েক সেকেন্ডেই সব স্বপ্ন মুছে গেল তার।
মেনস একুয়েস্টিক কোয়ালিফাই রাউন্ডে নেমেছিলেন ভল্ট দিয়ে ল্যান্ড করার সময় তার ভেঙে দুই টুকরা হয়ে যায় তার পা।
দেখা যায়, পায়ের নিচের অংশ দুই টুকরা হয়ে গেছে এই জিমন্যাস্টের। উপস্থিত দর্শকরা জানিয়েছেন গ্যালারি থেকে নাকি তার তার পা ভাঙার শব্দ শোনা গিয়েছে।
অবশ্য তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পায়ের হাড় টিবিয়া ও ফিবুলা খুব বাজেভাবে ভেঙে গেছে। সূত্র: সিএনএন