অসহায়, দুস্থ, ও ছিন্নমূলদের ইফতার ও মাস্ক তুলে দিলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অসহায় দুস্থ, ও ছিন্নমূলদের ইফতার ও মাস্ক তুলে দিলো ছাত্রলীগ। সোমবার বিকেলে শহরের স্টেশনরোডে, চেম্বার অব কমার্স কার্যালয়ের সামনে এবং আলফাত স্কয়ার এলাকায় ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করে সংগঠনের নেতা কর্মীরা। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ছাত্রলীগের এই সহায়তা কার্মক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাবেক সভাপতি তনুজ কান্তি দে, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লিখন আহমেদ, সহভাপতি গৌতম তালুকদার দ্বীপ, আবু সাঈদ আপন, কাউসার আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ হারুন, অমিয় মৈত্র, সাইফুল ইসলাম, মাজিদুর রহমান মুন্না, প্রভাষ পাল, দীপ্ত দাস, জগৎজ্যোতি রায় জয়, মোহাম্মদ রাহাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, অরূপ রায়, সাফায়েত জামিল, রিমন রহমান প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে তারা করোনাকালে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটকে অসহায় মানুষের পাশে সামর্থ অনুযায়ী সহায়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান করছেন তারা।