অসামাজিকতার দায়ে হোটেল রেজিয়া থেকে ৪ জন আটক- ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড-

স্টাফ রিপোর্টার
অসামাজিক কর্মকান্ডের দায়ে শহরের পুরাতন বাসস্টেশনের আবাসিক হোটেল  রেজিয়ার  দু’টি পৃথক কক্ষ থেকে ১ জন পুরুষ ও ২ জন মহিলাকে আটক করেছে পুলিশ। এসব কাজে সহযোগিতা করার দায়ে হোটেল ম্যানেজার তালিমুল ইসলাম (৫০) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হোটেল রেজিয়ার ৮ নং কক্ষ থেকে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার রফিক মিয়া (৪০) ও বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর এলাকার সাজেদা বেগম (৩৫) কে ও ৩০ নং কক্ষ থেকে সদর উপজেলার লালপুর এলাকার স্বপনা বেগম (৩৫) কে আটক করে। পরে আটককৃত ৪জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার  (ভূমি) মামুন খন্দকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত রফিক মিয়াকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন, সাজেদা বেগমকে ১৫ দিনের কারাদ-, তালিমুল ইসলামকে ১ মাস ও স্বপ্না বেগমকে ১ মাসের বিনাশ্রম কারদ- প্রদান করেন। রফিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। অন্য তিন দ-প্রাপ্তকে পুলিশ কারাগারে প্রেরণ করেছে।
সদর থানার এসআই রিপন গোপ বলেন, হোটেল রেজিয়ায় অসামাজিক কর্মকান্ড পরিচালিত হয় বলে গত কয়েকদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার সকালে গোপন সূত্রের মাধ্যমে অবহিত হয়ে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মেলামেশার সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতে একজনকে অর্থদ- ও তিনজনকে কারাদ- প্রদান করে। দ-প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।