ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে সামিয়া আক্তার নামের সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া আক্তার ওই গ্রামের আবদুল বাতেনের মেয়ে।
জানা যায়, ওইদিন দুপুরে সামিয়া আক্তার বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সামিয়া বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে ওই ডোবাতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- রমজানে বেতন ও ঈদ বোনাসের দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল
- অসামাজিকতার দায়ে হোটেল রেজিয়া থেকে ৪ জন আটক- ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড-


