ছাতক প্রতিনিধি
পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব সাইফুর রহমান চৌধুরী খোকনকে দেখতে তার বাসভবনে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
দীর্ঘদিন ধরে অসুস্থ সাইফুর রহমান চৌধুরী খোকনের পাশে তিনি কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজ—খবর নেন হানিফ। সোমবার সাইফুর রহমান চৌধুরী খোকনের শহরের বাগবাড়িস্থ বাস ভবনে মাহবুবউল আলম হানিফ।
এসময় সুমামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা মুক্তযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব মিয়া, স্থানীয় ফাবিল আহমেদ পাভেল, তানভীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
- বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পদক্ষেপের খাদ্য সামগ্রী বিতরণ
- ছাতকে টিফিনের টাকায় স্কুল ছাত্রের ত্রাণ বিতরণ


