স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। মঙ্গলবার দুপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যাগে পৌর শহরের হাজীপাড়া এলাকায় পদক্ষেপের অফিস প্রাঙ্গণে ২ হাজার মানুষকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, খাবার স্যালাইন প্রভৃতি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল বাশার, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া, ব্রাঞ্চ ম্যানেজার বাদল হোসেন প্রমুখ।
- মধ্যনগরে সুহৃদ সমাবেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
- অসুস্থ সাইফুর রহমান চৌধুরী খোকনের পাশে মাহবুবউল আলম হানিফ এমপি


