অ্যাডভোকেট ড. মফচ্ছির মিয়ার স্মরণসভা অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা’র প্রধান উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. মফচ্ছির মিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাত ৮টায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী।
যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মহিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আবু নাসার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া, সাইফুল আলম সদরুল, শিলা বসু, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মো. সোহাগ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মুহিব, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক লিটন চন্দ্র সরকার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, দপ্তর সম্পাদক জনি রায়, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী বেগম ও সদস্য ফিরোজা শাম্মী প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি