স্টাফ রিপোর্টার
২৯ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন। এদিকে নতুন করে আরোগ্য লাভ করেছেন ১৪ জন। এরমধ্যে ছাতক উপজেলার ১০ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন। রবিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৫৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৭ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ১০ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৫৭ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৭৭০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৯ হাজার ৯৯৫ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৪৭৭ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৪৩৭ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৮ জন।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে বিকল্প চিন্তাভাবনা চলছে
- অ্যাডভোকেট ড. মফচ্ছির মিয়ার স্মরণসভা অনুষ্ঠিত


