স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. সুরেশ দাস এর ঔর্দ্ধদৈহিক ক্রিয়া আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শহরের জামাইপাড়ার নিজ বাসভবনে ঔর্দ্ধদৈহিক ক্রিয়া (শ্রাদ্ধানুষ্ঠান) অনুষ্ঠিত হবে। এদিকে আগামী বুধবার দুপুর ১টায় এ উপলক্ষে লতিফা কমিউনিটি সেন্টারে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত সুরেশ দাস এর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ২০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন তিনি। তিনি সুনামগঞ্জ থেকে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে যোগ দিতে যাওয়ার সময় সিলেটে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। অ্যাড. সুরেশ দাস’র জন্মভূমি শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের রহমতপুর নোয়াগাঁও গ্রামে।


