সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আইনজীবী সহকারী সমিতি সভাপতি মনধন দাস, সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ সংগঠনের সদস্যরা। অ্যাডভোকেট সুরেশ দাসের
মৃত্যুর খবর পেয়ে সংগঠনের সদস্যরা তাৎক্ষণিক তাঁর বাসায় ছুটে যান এবং পরদিন শহীদ মিনারে তাঁর মরদেহ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তাঁরা। (বিজ্ঞপ্তি)


