বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত হতদরিদ্র পরিবারের শিক্ষার্থী অয়ন চন্দ বললো,‘আমি যখন এই খুশির সংবাদটি মাকে বলেছি, মা কেবল চোখের অশ্রু ঝরিয়েছেন, মা’র অনেক কষ্ট আছে, বাবা অসুস্থ এখন আর কাজে যেতে পারেন না, আমার একমাত্র ভাই কাজ (সেলুনে কাজ) করলে মজুরি পায়, সেও অসুস্থ, আমরা যে বাড়ির জমিতে ঘর বানিয়ে আছি, সেটিও ৩-৪ মাসের মধ্যে ছেড়ে দিতে হবে, সব মিলিয়েই মায়ের চোখের অশ্রু ঝরেছে’। অয়ন বললো- ‘আমার মা-ই আমার মূল প্রেরণা’
দরিদ্র শিক্ষার্থী অয়ন বললো, ‘অনেক কষ্টে আমার বাবা, (অঞ্জু চন্দ) মা (দেবী রানী চন্দ) এবং বড় ভাই (অনিক চন্দ) আমাকে পড়াশুনা করিয়েছেন, আমাকে কোনদিন আমার ভাই বুঝতে দেয়নি আমাদের অর্থ কষ্ট আছে, স্কুলে আসার সময় ২০-৩০ টাকা হাতে তুলে দেওয়া, কাপড়-চোপড়, বই-খাতা কলম যখন যা প্রয়োজন সবই পেয়েছি আমি, কিন্তু আমি বুঝতাম, আমার কোন কিছুতেই অভাব না হলেও তারা কষ্ট করছেন। স্কুলের নিখিল স্যার, মাহমুদ স্যার, আজাদ স্যার, পঙ্কজ স্যার, হুমায়ুন স্যার বিনা টাকায় পড়িয়েছেন, উল্টো অনেক সময় প্রয়োজনীয় বইপত্রও দিয়েছেন’।
আমার বাবা এখন চিন্তায় পড়েছেন। আমাকে কলেজে পড়ানো নিয়ে। এতো খরচ কীভাবে আসবে।
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ৫ম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া অয়ন সরকারি জুবিলী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ঐ সময়ে এই বিষয়টি সে মানতে পারেনি। এজন্য বাবাকে নিয়ে অনেক চেষ্টা করেছে, লিখিত আবেদন দিয়েছে ভর্তি পরীক্ষার পেপার পুনঃ নীরিক্ষণের জন্য, কিন্তু তা সম্ভব হয়নি। শেষে শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও ৭ম শ্রেণিতে পড়েছে সে। ৮ম শ্রেণিতে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৩০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে অয়নসহ ১২ জন উত্তীর্ণ হয়। ৮ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সরকারি মেধা বৃত্তি পেয়েছে সে।
অয়ন বললো, ‘আমার চিন্তা হচ্ছে, আমরা যেখানে ঘর বানিয়ে (আমার বাবার বন্ধুর জমিতে) থাকতাম, এটি আগামী ২ মাসের মধ্যে ছাড়তে হবে। অর্থাৎ আমাদের অন্য কোথাও গিয়ে ভাড়া থাকতে হবে, অন্যদিকে আমার পড়াশুনার খরচ, এতো খরচ আমার ভাই একা রোজগার করে কীভাবে মেটাবে’।
অয়নের বাবা অঞ্জু চন্দ বলেন,‘আমার ছেলে একটি বিষয়ের জন্য গোল্ডেন জিপিএ-৫ পায়নি। সে অনেক ভালো কলেজে পড়তে চায়, কিন্তু আমার পক্ষে কী তা করা সম্ভব’।
- শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শতভাগ পাশ
- চোরাবস্তি নারকিলা থেকে প্রথম এসএসসি পাশ করলো পাবেল তার স্বপ্ন কি থেমে যাবে?


