জেলা পুলিশের আয়োজনে ও ক্রীড়াসংস্থার ব্যবস্থাপনায় আইজিপি জাতীয় যুব কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে ৭ টি থানার অংশগ্রহণে খেলায় চ্যাম্পিয়ন হয় সদর মডেল থানা। রানার্সআপ হয় বিশ্বম্বরপুর থানা। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( পশ্চিম) মো. হাবীবুল্লা, সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র এ এস পি (হেডকোয়ার্টার) তাপস রঞ্জন ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র রাসেল আহমদ, সংগঠক নিতাই পাল, ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ি তাসহিজ আহমদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা। -প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন- ধ্বংসের মুখে হাদাটিলা ও সামাজিক বনায়ন
- বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরী আর নেই


