আইনজীবী ওমর ফারুক বাপ্পিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোটার
চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. ওমর ফারুক বাপ্পিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনজীবীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশ’ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আবুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শায়েখ আহমদ, সাধারণ  সম্পাদক আব্দুল হক, সিনিয়র আইনজীবী অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. জহুর আলী, অ্যাড. আনিসুজ্জামান শামিম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. তৌয়বুর রহমান বাবুল, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. শহিদুল, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. নাজমুল হুদা হিমেল, অ্যাড. ফজলুল হক, অ্যাড. আইনউদ্দিন, অ্যাড. ফয়সল আহমদ, অ্যাড. রমজান আলী, অ্যাড. জিয়াউল ইসলাম, অ্যাড. হাসান মাহবুব সাদি, অ্যাড. মোসাহিদ আলী, অ্যাড. শফিউল্লাহ, অ্যাড. নুরুল আলম প্রমুখ।