আইনজীবী মো. জহির আহমদ (সোনা মিয়া) আর নেই

স্টাফ রিপোর্টার
পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা আইনজীবী ও গীতিকার মো. জহির আহমদ সোনা মিয়া (৫৭) আর নেই। বুধবার সকালে ঢাকার পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বুধবার রাতে পৌর শহরের তেঘরিয়া জামে মসজিদে জহির আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।   
বৃহস্পতিবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার উজানীগাঁও গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আইনজীবী জহির আহমদ সোনা মিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
জহির আহমদের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মো. শেরেনূর আলী গভীর শোক প্রকাশ করেছেন।