আ. লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জগলুল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দৈনিক সুনামগঞ্জের খবরকে এ তথ্য জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আয়ুব বখত জগলুল।
আয়ুব বখত জগলুল আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. নজরুল ইসলাম শেফু, অ্যাড. শুকুর আলী, অ্যাড. পংকজ  তালুকদার, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. আলম নূর হীরা, জেলা ওলামা লীগের সাবেক সদস্য মানজারুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, পৌর আওয়ামী লীগ নেতা সুমিত এষ, ব্যবসায়ী মফিজুর রহমান প্রমুখ।