আইসিটি জেলা এম্বাসেডর হলেন মনির হোসেন

জামালগঞ্জ উপজেলার ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক মো. মনির হোসেন ICT4E জেলা শিক্ষক এম্বাসেডর নির্বাচিত হয়েছেন।
‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১’ বাস্তবায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির আওতায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এটুআই কর্তৃক জেলা ICT4E শিক্ষক এম্বাসেডর মনোনীত করা হয়েছে।
এরআগে করোনাকালে অনলাইনে পাঠদান কার্যক্রমে সক্রিয়ভাবে পরিচালনায় বিশেষ অবদান রাখায় সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল ও ভীমখালী উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল কর্তৃক বেস্ট অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন তিনি।
সাফল্যের বিষয়ে মনির হোসেন জানান, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষক বাতায়নে সেরা নির্মাতা হওয়ার লক্ষ্যে নিয়মিত কনটেন্ট আপলোড দিয়ে যাচ্ছি।
এসময় তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, প্রধান শিক্ষক সহ তার সকল সম্মানিত সহকর্মী ও শুভাকাঙ্খীগণের প্রতি।
প্রেস বিজ্ঞপ্তি