বেড়ীবাঁধে চলছে ১০ হাজার বৃক্ষরোপন

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা রোপনের কাজ চলছে। সিলেট বনবিভাগের পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুরমা নদীর বেড়ীবাঁধে ১০ কি. মি. সিডলিং বাগান সৃজন করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সম্মতিক্রমে ও স্থানীয় জনগণের অংশীদারীত্বে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের ফসলি জমি রক্ষার্থে বেড়ীবাঁধের উপর গাছের চারা রোপনের কাজ চলছে। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
শুক্রবার সকাল ১০টায় ধারারগাঁও গ্রামের বেলী পার্কে সিডলিং বাগান সৃজনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ, কুরবাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি, সদস্য তাজুল ইসলাম, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. উস্তার আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির তথ্য ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মারুফ, ছাত্রলীগ নেতা মতিউর, রইছ উদ্দিন, নেকবর আলী প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি