বিশ্বম্ভরপুরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হুমকি প্রদানের অভিযাগে থানায় সাধারণ ডায়েরি করায় সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। জানা যায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত. জুবেদ আলীর পুত্র আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময় তিনি এলাকার মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট করায় কিছু লোক তাকে প্রায়ই হুমকি প্রদান করছিল।
এ প্রেক্ষিতে গত ১৫ জুলাই তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নং ৬৮৫। থানায় সাধারণ ডায়েরি করায় প্রতিপক্ষ গ্রুপটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৬ জুলাই সাংবাদিক আজিজুল ইসলামের উপর বাঘবেড় বাজার এলাকায় আক্রমণ প্রতিপক্ষরা। ২৮ জুলাই তিনি ১০ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, থানায় এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আরো একটি ঝামেলা হওয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আজিজুল ইসলাম। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য চেষ্টা চালাচ্ছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।