আইয়ূব আলী

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের সলফ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশীদ মামুনের পিতা মো. আইয়ূব আলী (৮০) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি রবিবার বিকাল আড়াইটায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাযা রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আক্তাপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ২নামাজে জানাযায় ইমামতি করেন তাহার ছেলে মাওলানা মামুনুর রশিদ মামুন।র নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে মাওলানা মামুনুর রশীদ মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শিক্ষকবৃন্দ, বিবাহ ও তালাক রেজিস্টারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দরা।