জগন্নাথপুর অফিস
ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের এসিল্যান্ড মো ইয়াসির আরাফাত।
একজন চৌকস অফিসার হিসাবে দায়িত্ব পালনে বার্ষিক রাজস্ব সম্মেলন ২০২০ এ ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রবিবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ইয়াসির আরাফাতের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাত বলেন, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের সহযোগিতায় জন্য এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় তিনি সবার সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, রাজশাহী সদরের বাসিন্দা মো: ইয়াসির আরাফাত ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে মাস্টার্স সম্পন্নের পর ৩৪তম বিসিএস দিয়ে ২০১৬ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৯ সালে পদোন্নতি পেয়ে ওই বছরের ৭ এপ্রিল জগন্নাথপুরে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। সততা আর নিষ্ঠার সঙ্গে তিনি জগন্নাথপুরে দায়িত্বপাল করছেন। এরমধ্যে একজন সৎ সরকারি অফিসার হিসেবে তিনি উপজেলাবাসীর নিকট পরিচিত। করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইয়াসির আরাফাত একজন করোনা যোদ্ধা হিসেবে জগন্নাথপুরে আলোচিত হয়ে উঠেন।


