তাহিরপুরে ইরার অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে এফ্যারটস্ ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর ওয়াই মুভস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিএনআরএস মিলনায়তনে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াই মুভস প্রকল্পের ম্যানাজার ফয়সল আহমেদ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ইরার কর্মকর্তা দেবেস তালুকদার, অসীম চন্দ্র দাস প্রমুখ।