স্টাফ রিপোর্টার
জেলার জামালগঞ্জ-ধর্মপাশার দলীয় চেয়ারম্যান মনোনয়ন নিয়ে একমত হতে পারছেন না জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। মতভিন্নতা দেখা দিয়েছে তাহিরপুর উপজেলার কিছু ইউনিয়ন নিয়েও। শুক্রবার সন্ধায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের মহাখালীর ডিওএইচএস’র বাসভবনে এ নিয়ে অনুষ্ঠিত বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের একজন নেতা জানান,‘জামালগঞ্জ (উত্তর) ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ও তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারকে নিয়ে কথা উঠে। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নবী হোসেন যে তালিকা দিয়েছেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এসময় বলেন, ‘জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও
মধ্যনগরে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নয়, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম করেছেন বলে শুনেছি। কোন কোন ইউনিয়নে তালিকা করা নিয়ে নানা কথা বার্তাও শোনা যাচ্ছে, আমি এসব তালিকায় স্বাক্ষর করতে পারবো না। উপজেলা সভাপতি ও সম্পাদকরা তালিকা করে আমাদের কাছে জমা দিলে আমরা খোঁজ খবর নিয়ে চূড়ান্ত তালিকা করে দেব।’ তৃতীয় দফায় অনুষ্ঠিত জেলার ২৬ ইউনিয়নের মনোনয়ন প্রক্রিয়ায় ত্রুটি ছিল বলে উল্লেখ করেন ব্যারিস্টার ইমন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন ফোন না ধরায় এ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানা যায়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘কোন মতভিন্নতা নয়, আমি বলেছি জামালগঞ্জে ইউসুফ আল আজাদ তালিকা দিলে হবে না, তালিকা দিতে হবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও নবী হোসেনকে, ধর্মপাশায় আমরা মোয়াজ্জেম হোসেন রতন এমপিকে সভাপতি ও শামীম আহমদ বিলকিসকে সাধারণ সম্পাদক করেছিলাম, এখন রতনই বলেন মনিন্দ্র তালুকদার সভাপতি ও শামীম আহমদ মুরাদ সাধারণ সম্পাদক। এভাবে তো হয় না। আমরা তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশায় তালিকা করে আনার জন্য বলেছি, পরে আমরা দেখে কেন্দ্রীয় দপ্তরে জমা দেব’। তিনি জানান, ‘জামালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে, আমরা একমত হতে না পারলে তাদের তালিকা তারাই জমা দেবে’।
- বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় বিশিষ্টজনেরা ‘সকলকে বিজ্ঞানমনস্ক হতে হবে’
- কালবৈশাখীর তা-ব নিহত ১ আহত ৩০, পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


