সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের চার নেতাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।


