ছাতক প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক নাট্য ও সামাজিক আপ্যায়ন সম্পাদক ডা. আফসার উদ্দিন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৪নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে তার প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেন। আফছার উদ্দিন ছাতক শহরের বাগবাড়ি গ্রামের দানশীল ব্যক্তিত্ব মরহুম হাজী কবির মিয়ার পুত্র ও মরহুম হাজী আবুল মহসিন বট মিয়ার ভাইপো। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিষ্ট ডিগ্রীধারী তিনি। জেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার ছাতক পৌরসভা, ছাতক সদর ইউনিয়ন, নোয়ারাই ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, কালারুকা ইউনিয়ন ও উত্তর খুরমা ইউনিয়ন নিয়ে সুনাম-১৪ ওয়ার্ড গঠিত হয়েছে। রোববার তিনি ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডা. আফসার উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলাম মারুফ, ময়না মিয়া, কাজী ইব্রাহিম আলী প্রমুখ।

