আকস্মিক বন্যা ও পূর্বাভাস সম্পর্কিত মতবিনিময়

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের উত্তর—পূর্বাঞ্চলীয় হাওর এলাকায় আকস্মিক বন্যা ও পূর্বাভাস সম্পর্কিত মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ এবং দুর্যোগ বিষয়ক আঞ্চলিক সহযোগী সংস্থা ICIMOD (International Centre for Integrated Mountain Development) এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মো জাহাঙ্গীর হোসেন। অংশীদার সংস্থা ও ব্যক্তিবর্গের অংশগ্রহণে বাংলাদেশের উত্তর—পূর্বাঞ্চলীয় হাওর এলাকায় আকস্মিক বন্যা ও পূর্বাভাস সম্পর্কিত মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।