আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন

স্টাফ রিপোর্টার
নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। আক্রান্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬ জন এবং ছাতক উপজেলায় ২ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৬১৬ জন।
শাল্লা উপজেলা ছাড়া বর্তমানে জেলার অন্য ১০ উপজেলায় আইসোলেসনে আছেন মোট ৩৬১ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ৪ জন। সুস্থ হওয়াদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ১ জন, দিরাই উপজেলার ২ জন এবং জগন্নথপুর উপজেলার ১ জন। এনিয়ে জেলায় সুস্থ মোট হয়েছেন ১২২৩ জন। শাল্লা উপজেলা ছাড়া বর্তমানে জেলার অন্য ১০ উপজেলায় আইসোলেসনে আছেন মোট ৩৬১ জন।