আক্রান্ত ১, সুস্থ ৫

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ছাতক উপজেলার ১ জন। এপর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২৫৩৯ জন। এদিকে করোনাভাইরাসকে জয় করে আরোগ্য লাভ করেছেন ৫ জন। মোট আরোগ্য লাভ করেছেন ২৫০৫ জন। আইসোলেসনে আছেন ৮ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৫ জন এবং ছাতক উপজেলার ৩ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় এবং জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১০৭৬ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১০৬৩ জন। ছাতক উপজেলায় ৫৩১ কনের মধ্যে সুস্থ হয়েছেন ৫১৯ জন।
এছাড়াও বর্তমানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১জন, ধর্মপাশা উপজেলায় ২ জন, দিরাই উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দোয়ারাবাজার উপজেলায় ১জন এবং তাহিরপুর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।