আগামীকাল তিন উপজেলায় ভোট- এবার কঠোর নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
আগামীকাল শনিবার ৫ম ধাপে জেলার দিরাই , শাল্লা ও জগন্নাথপুর উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। ২০ টিতে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এখানে আর সেখানে নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন, জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃংখলার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে তিনটি উপজেলার দুর্গম হাওর অঞ্চলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গত দু’টি ধাপের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, নির্বাচনে কোথাও কোন ঝামেলা ও বিশৃংখলা করতে কাউকে দেয়া হবে। জেলার গত দু’টি নির্বাচনের ন্যায় এবারো শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যেহেতু তিনটি উপজেলায় হাওর রয়েছে তাই এবার আরো বেশী করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটারগণ ভোট প্রদান করবেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, দিরাই ,শাল্লা ও জগন্নাথপুর উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য তিনস্তরের আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা মাঠে সার্বক্ষণিক কাজ করবেন। পুলিশ সুপারের নেতৃত্বে দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, দুইজন সহকারি পুলিশ সুপার, ১১ জন  ওসি পদ মর্যাদার কর্মকর্তা, ২৩ জন এসআই, ১৩৬ জন এএসআই, ১০ জন নায়েক, কনস্টেবল ও আনসার ব্যাটলিন ৯৯৯ জনসহ মোট ১২৮৩ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পুলিশের পাশাপাশি র‌্যাবের ৭৫ জন ও বিজিবির ২৭০ জন সদস্য মোতায়েন থাকবেন। আইনশৃংখলা বাহিনীর ভ্রাম্যমাণ টহল টিম ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোর আশপাশে নিয়মিত টহল দিবে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, তিন উপজেলার নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইন শৃংখলা রক্ষা ও আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। জগন্নাথপুর উপজেলায় ৮ জন, দিরাইয়ে ১০ জন ও শাল্লায় ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
জগন্নাথপুরে দায়িত্ব পালন করবেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার  সাইফুল ইসলাম, বিশ্বম্ভরপুরের সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, জগন্নাথপুরের সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, সহকারি কমিশনার (ভূমি)  হাফিজুর রহমান, সহকারি কমিশনার সৈয়দ ফয়েজুল ইসলাম, মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও তৃলা দেবসহ  ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দিরাই উপজেলায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক, দিরাইয়ের সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান রুহুল ইসলাম, ৭জন সহকারি কমিশনার জিনাত রহমান, মুহাম্মদ মনসুর উদ্দিন, মনিরুল হাসান, সোহেল রানা, না।মিা খন্দকার, প্রশান্ত কুমার বিশ্বাস ও এ.টি.এম মোর্শেদসহ ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শাল্লা উপজেলায় তাহিরপুর জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, সুনামগঞ্জ সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার, দক্ষিণ সুনামগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, সহকারি কমিশনার এ.কে.এম আব্দুল্লাহ-বিন-রশিদ ও স¤্রাট খীসাসহ ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এবার নির্বাচনের ফলাফল উপজেলায় না আসা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে ভোট কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।