রানীগঞ্জ ইউপি’র নির্বাচন বিষয়ে চূড়ান্ত শুনানী রবিবার

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে চূড়ান্ত শুনানী হবে আগামী রবিবার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে শুনানীকালে আদালত আগামী রবিবার এই বিষয়ে চূড়ান্ত শুনানীর তারিখ ধার্য করেছেন।
গত ২৪ মে ইউনিয়নের পাশ দিয়ে বহমান কুশিয়ারা নদীর ভাঙনে সীমানা পরিবর্তন হয়েছে এমন অভিযোগ এনে আদালতে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মজলুল হক মামলা দায়ের করার কারণে নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার হাইকোর্টের আপিলেট ডিভিশনে  এই বিষয়ে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
সরকার পক্ষের আইনজীবী ছিলেন-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও ব্যারিস্টার ফারজানা শিলা।
শুনানী শেষে আদালত আগামী রবিবার এই মামলার চূড়ান্ত শুনানীর দিন ধার্য করেন।