স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুুরুল হুদা মুকুটকে আগামীকাল সোমবার নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। দুপুর ২ টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ।


