দোয়ারায় সংঘর্ষে আহত ১০

ছাতক প্রতিনিধি
দোয়ারাবাজারের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীনেরটুক গ্রামের নোওয়াব আলীর সাথে একই গ্রামের অলিউল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ লাঠি-সোটা নিয়ে
 সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত অলিউল ইসলাম, সাব্বির আহমদ ও ইমামুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আফিয়া বেগমসহ অন্যান্য আহতদের  ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।