স্টাফ রিপোর্টার
‘বই পড়ি সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠগারের (পাবলিক লাইব্রেরী) ই-লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধায় এ লাইব্রেরীর উদ্বোধন করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠগারের সভাপতি ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
পরে পুরাতন কমিটির সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ্ আহমদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান ও ই-লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. রবিউল লেইস রোকেস, নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, নোয়াজ উদ্দিন, অ্যাড.বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও নব নির্বাচিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
sunamganjpubliclibrary.org এই ওয়েব সাইটে ব্রাউজ করে যে কেউ বই পড়তে পারবে। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠগারে যত বই আছে সবগুলোই পাওয়া যাবে এই ওয়েব সাইটে। বর্তমানে ১১ হাজার ১ শত ১০টি বই পাঠক পাবেন ওয়েব সাইটটিতে। পরবর্তীতে আরও বই সংযোজন করা হবে।


