আগামী প্রজন্মকে নিয়ে আমরা বিশ্বজয় করব -জেলা প্রশাসক

স্টাফ রির্পোটার
জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম বলেছেন, ‘আগামী প্রজন্মকে নিয়ে আমরা বিশ^জয় করবো। আজকের শিশুরা আগামী দিনের এই সোনার বাংলার উজ্জ্বল নক্ষত্র। তাদের তৈরি করতে হবে।’
সোমবার সকালে জেলা স্টেডিয়াম ‘হোক জয় সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্নে দেখা-আমার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক     (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রাজা, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ফুটবল ফেডারেসনের সভাপতি জাকের আহমদ প্রমুখ। যুব গেমস উদ্বোধনের আগে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।