ইমাম মোয়াজ্জিন পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
মুসলমানদের প্রথম ক্বিবলা, পবিত্র ভূমি জেরুজালেমকে আমেরিকার প্রেসিন্ডেট কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইমাম মোয়াজ্জিন পরিষদ। সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ইমাম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইমাম মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাও.    দিলোয়ার হুসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাও আব্দুল বছির, আতাউর রহমান লস্কর, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাও. আনোয়ার হোসেন প্রমুখ।