স্টাফ রিপোর্টার
আগামী সেপ্টেম্বর মাসেই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এক প্রশ্নের জবাবে দৈনিক সুনামগঞ্জের খবরকে ব্যারিস্টার ইমন বলেন,‘আগামী মাসে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে খুব দ্রুতই আমি দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের সাথে দেখা করব এবং এবিষয়ে কথা বলব। তাঁদের মতামত ও নির্দেশনা নিয়ে কমিটি গঠনের কাজ শুরু করা হবে। আমার আশা আগামী মাসে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে কেন্দ্রের উপর। কেন্দ্র যা ভাল মনে করবেন তাই হবে।’
- প্রসঙ্গ: বঙ্গবন্ধুর খুনী আজিজ পাশা নূরুল হুদা মুকুটের প্রতিবাদ
- ড্রেজার দিয়ে বালু উত্তোলন জামালগঞ্জে বেকার হয়ে পড়েছে শ্রমিকরা


