আগামী ২৪ জানুয়ারি জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৭ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২৪ জানুয়ারি। সকাল ১০ টায় সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা শহীদ আবুল হোসেন মিলনায়তনে, সকাল সাড়ে ১০ টায় শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে, সকাল ১১ টায় ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা সুনামগঞ্জ স্টেডিয়ামে, দুপুর ১২ টায় সাঁতার প্রতিযোগিতা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে, দুপুর ২ টায় নৃত্য বিষয়ক প্রতিযোগিতা শহীদ আবুল হোসেন মিলনায়তনে ও বিকাল সাড়ে ৪ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায়ে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ০১৭১৮-৫৫৮৫৯২। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার প্রতিযোগিতা আগামী ২২ ও ২৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। (প্রেস বিজ্ঞপ্তি)