আজ কালিপুরে এনডিএফ’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) উদ্যোগে আজ সদর উপজেলার কালিপুর গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা  হবে। সকাল ৯ টায় এই ক্যাম্প শুরু হবে বলে আয়োজক সংগঠনসূত্রে জানা যায়। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জাহাঙ্গীর হোসাইন। মেডিক্যাল ক্যাম্পে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি