আজ জেলা উদীচীর সংগীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার
‘মনের জানালা ধরে উঁকি দিয়ে যায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার জেলা উদীচীর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠান উপভোগ করতে সকল সংগীতানুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন জেলা উদীচীর সভাপতি শীলা রায় এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।