ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সম্মেলন ১৬ নভেম্বর

আগামী ১৬  নভেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ১১টায় কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, কোষাধ্যক্ষ মলয় চন্দ্র কর, কলেজ সংসদের দপ্তর সম্পাদক আসাদ মনি, পাপ্পু        সরকার, আল আমিন, প্রান্ত চন্দ, জবের, তাহেরা আক্তার, তাহসিন, নিমাই সরকার, রাজিয়া সুলতানা, মো. মীর হুসেন, মেসুল মিয়া প্রমুখ।
সভার পর শিক্ষর্থীদের মাঝে ১৩ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি