স্টাফ রিপোর্টার
আজ রবিবার থেকে সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সকল কার্যক্রম সুনামগঞ্জ শহরের ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নিজস্ব নতুন ভবনে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সুজাদুল হক। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের সর্বাধুনিক ভবনে সোনালী ব্যাংকের শাখা কার্যক্রম চালু হবে। গত শুক্রবার ও শনিবার পুরাতন ঠিকানা থেকে সকল মালামাল নিয়ে আসা হয়েছে। ব্যাংকের নিজস্ব ও নতুন ভবনে কার্যক্রম চালু হওয়ার গ্রাহকরা আরও ভাল সেবা পাবেন। ব্যাংকের নিরাপত্তাও নিশ্চিত হবে।


