আজ নোয়াগাঁওয়ে আসছেন ধর্মপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকদের হামলা, লুটপাট ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত করেছে শাল্লার নোয়াগাঁও গ্রাম পরিদর্শনে আসছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। প্রতিমন্ত্রীর সঙ্গে আসবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সচিব ড. দিলীপ কুমার ঘোষ।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়-আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শাল্লার নোয়াগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন, মতবিনিময় এবং ভূক্তভোগী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।