আজ পবিত্র শবে মে’রাজ

আকরাম উদ্দিন
আগামী ৪ মে বুধবার দিবাগত রাত পবিত্র শবে-ই-মে’রাজ। এ উপলক্ষে প্রতি বছর দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে মধ্যদিয়ে পালিত হয়। দিবসটি পালনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মে’রাজের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এবারও ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক আবু সিদ্দিকুর রহমান জানান, শহরের নতুন কোর্ট জামে মসজিদে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শহরের খালেকাবাদ জামে মসজিদের ইমাম হাফিজ আতাউর রহমান লস্কর জানান, প্রতি বছর এই দিনটি অনেক তাৎপর্য নিয়ে আসে সকল মানব জাতির কল্যাণের জন্য। বিশেষ করে মুসলমানদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনটি মুসলমান জাতির জন্য রহমতস্বরূপ। ইবাদতের উত্তম দিন এই সবে-ই-মে’রাজ। মে’রাজ রজনী নিয়ে আলোচনা করে নবীজীর মে’রাজ (উর্ধ্বগমন) বিষয়ে অনেক তথ্য জানা যায়। একজন মুসলমান হিসাবে এই দিবসটি সম্বন্ধে তথা মে’রাজের ঘটনা সম্বন্ধে জানা অতি প্রয়োজন।