হিজরাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
শাহ আরেফিন ও বরছড়ায় সুনামগঞ্জের হিজরাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা হিজরা কমিটি।
মঙ্গলাবার সকালে জেলা হিজরা কমিটির সভাপতি কালা মিয়ার নেতৃত্বে পুরাতন বাসটেশন থেকে মিছিলটি শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস্টেশন গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত   ছিলেন জেলা হিজরা কমিটির সদস্য সরলা, গোলাপী, ডায়না, মুন্নি, পল্লী, রতনা, ডলি, হাসিনা, আসমা, সেলিনা, নদী, পাখি, জমিলা, মুক্তি, শান্তা, সালমা, ইতি, আখি প্রমুখ।