জামালগঞ্জে আইসিটি প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে আইসিটি প্রশিক্ষণার্থী ৪৮ জন শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে মাধ্যমিক শিক্ষা ভবনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা।
জামালগঞ্জ মডেল  উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবিএম মাছুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি,একাডেমিক সুপারভাইজার আ. মুকিদ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে আইসিটির প্রশিক্ষণ নিয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক প্রভাকর মজুমদার, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক দিল আহমেদ, শিক্ষক সুব্রত রায়, হাবিবুর রহমান, জ্যোতিষ তালুকদার, হোসনে আরা বেগম,সাইফুল ইসলাম প্রমুখ।