আজ বৈঠাখালি খেয়াঘাটে খুদ্দামুদ্দীন সংঘের ওয়াজ মাহফিল

স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার বাদ আছর থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী খেয়াঘাট খুদ্দামুদ্দীন সংঘের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। রাধানগর গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ্ব মৌলভী হুহুল আমিন এবং পূর্ব বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাও. আবু সাঈদ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন। এ ছাড়াও দিরাইয়ের মাও. সাদিকুর    রহমান, গোদীগাঁও মাদ্রাসার পরিচালক মাও. সাব্বির আহমদ ওসমানী, ইমাম মুয়াজ্জিন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক  মাও. মুফতি আব্দুল হক, বড়ঘাট মাদ্রাসার মুহতমীম মাও. মঞ্জুর আহমদ ওয়াজ ফরমাইবেন। এ ছাড়াও দেশ বিখ্যাত ওয়াজিনে কেরাম উপস্থিত থাকবেন। উক্ত ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রাণদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন হাফিজ আতাউর রহমান লস্কর জকিগঞ্জী।