ধর্মপাশায় ভোক্তা অধিকার বিষয়ক মতবিনিময়

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন, সেলবরষ  ইউপি  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো.নূর হোসেন, সাংবাদিক সালেহ আহমদ ও চয়ন কান্তি দাস প্রমুখ।